বিদায়ী বিধায়কের বাড়িতে সৌজন্য সাক্ষাতে সায়ন্তিকা - The News Lion

বিদায়ী বিধায়কের বাড়িতে সৌজন্য সাক্ষাতে সায়ন্তিকা




দি নিউজ লায়ন ;  মুহূর্তে বদলে গেল লালমাটির বাঁকুড়ায় রাজনীতির সব হিসেব নিকেশ । বিজেপি সহ বিরোধীদলগুলির বুকে কাঁপন ধরিয়ে রবিবার সাত সকালেই বাঁকুড়ার বিদায়ী বিধায়ক শম্পা দরিপার দফতরে হাজির হলেন সায়ন্তিকা। আজ থেকে কয়েকদিন আগেই যে দলীয় কার্যালয়ের  সামনে গো ব্যাক শ্লোগানে সরব হয়েছিল শম্পা দরিপা অনুগামীরা সেই কার্যালয়ের সামনেই আজ মুহুর্মুহু শ্লোগান উঠল সায়ন্তিকা স্বাগতম । 


দলের প্রতি একরাশ অভিমান নিয়ে যে শম্পা দরিপাকে একদিনও দেখা যায়নি সায়ন্তিকার প্রচারে সেই শম্পা দরিপা সায়ন্তিকার কপালে চন্দনের ফোঁটা দিয়ে নিজের বাড়িতে বরণ করে নিলেন । সায়ন্তিকাকে পাশে বসিয়ে আদর করে শুধু চপ, বেগুনি, মুড়ি আর শসা খাওয়ালেননই না বললেন সায়ন্তিকাকে সঙ্গে নিয়েই এবার খেলা হবে । গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়লাভ করলেও জয়ের অব্যবহিত পরেই তৃনমূলে ফিরে গিয়েছিলেন বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা । এবার আশা ছিল তৃনমূল তাঁকেই প্রার্থী করবে । 


তেমন আভাসও মিলেছিল দলের রাজ্য নেতৃত্বের তরফে । প্রার্থী তালিকা ঘোষণার আগেই তাই কোমর বেঁধে প্রচারের ময়দানে নেমে পড়েছিলেন শম্পা দরিপা । কিন্তু সব হিসেব নিকেশ উলটে যায় তৃনমূল প্রার্থী তালিকা ঘোষণা করলে । দেখা যায় তৃনমূল বাঁকুড়ার জন্য প্রার্থী করেছে টলি তারকা সায়ন্তিকাকে । স্বাভাবিক ভাবেই দলের প্রতি অভিমানী হয়ে পড়েন বিদায়ী বিধায়ক শম্পা দরিপা । অভিমানে তারপর থেকে তৃনমূলের কোনো কর্মসূচীতেই দেখা যায়নি শম্পা দরিপাকে । 


সম্প্রতি মূখ্যমন্ত্রী বাঁকুড়ার ছাতনায় নির্বাচনী সভা করতে গেলে সেখানে আচমকাই শম্পা দরিপার উপস্থিতি দেখে কিছুটা অবাক হন সকলে । সূত্রের খবর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শম্পা দরিপাকে অভিমান ভূলে দলের জন্য কাজ করার নির্দেশ দিয়ে ফোন করেছিলেন  । আর তাতেই একটু একটু করে নেমেছিল অভিমানের পারদ । এরপর আজ সকালে আচমকাই শম্পা দরিপার বাঁকুড়ার স্কুলডাঙ্গা এলাকার বাড়িতে হাজির হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । তাঁকে চন্দনের ফোঁটা দিয়ে বাড়িতে বরণ করে নেন খোদ শম্পা দরিপা । 


দলের প্রার্থীকে বুকে টেনে নেন তিনি । পরে সায়ন্তিকাকে নিজের পাশে বসিয়ে আদর করে বাঁকুড়ার মুড়ি , চপ , বেগুনি ও শসা খেতে দেন । শম্পা দরিপার এমন আন্তরিক ব্যবহারে আপ্লুত হন সায়ন্তিকা । বলেন এবার শম্পা দরিপাকে নিয়েই খেলা হবে বাঁকুড়ার মাটিতে । শম্পা দরিপা বলেন সায়ন্তিকার সাথে তাঁর কোনো ব্যাক্তিগত রাগ অভিমান নেই । দলের প্রতি অভিমান হয়েছিল । কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলায় সেটুকুও এখন নেই । এখন থেকে সায়ন্তিকার জন্যই তিনি প্রচার চালাবেন বলেও জানিয়েছেন শম্পা দরিপা ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.